1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ : পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের নিজের দুই ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছেন বাবা। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ৭ বছর বয়সী সন্তান মোহাদ্দিস এবং ৪ বছরের তুলনা আক্তার।

জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) শিশুদের বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে হাওরে ফেলে দিয়ে হত্যার তথ্য পাওয়ার দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়া করে দুই সন্তান মোহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেট চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে কামরুল বাড়ি ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল।

এর মধ্যে মঙ্গলবারে তুলনা এবং বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবা কামরুলকে আটক করা হয়। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com