1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নকলায় ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবা ট্যাবলেহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।

বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক রানা মিয়া ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়াকে আটক করা হয়েছে। অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেন।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com