1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

চীনা প্রেসিডেন্টের নামের অশ্লীল অনুবাদ করলো ফেসবুক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম বার্মিজ ভাষা থেকে ইংরেজি অনুবাদে ‘মিস্টার শিটহোল’ দেখানোর ঘটনায় ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর জন্য কর্তৃপক্ষ কারিগরি ত্রুটিকে দায়ী করেছে।

শুক্রবার দুদিনের সফরে মিয়ানমার যান শি জিনপিং। শনিবার সফরের দ্বিতীয় দিনে চীনের প্রেসিডেন্টের নামের এই অশ্লীল অনুবাদটি সামনে আসে।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ফেসবুক পেজ থেকে জিনপিংকে স্বাগত জানিয়ে শুক্রবার একটি বিবৃতি দেওয়া হয়। বার্মিজ থেকে বিবৃতিটি ইংরেজি অনুবাদে শি জিনপিংকে ‘মিস্টার শিটহোল’ দেখানো হয়।

কত সময় ফেসবুক পেজটিতে চীনা প্রেসিডেন্টের নামের অশ্লীল অনুবাদ ছিল তা জানা যায় নি। তবে গুগল ট্রান্সলেটে এই অনুবাদজনিত বিভ্রাট দেখা যায় নি।

এক বিবৃতিতে শনিবার ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা কারিগরি ত্রুটির কারণে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদের ভুলটি ঠিক করেছি। এটা হওয়া উচিৎ ছিল না এবং ভবিষ্যতে যাতে না হয় আমরা তা নিশ্চিত করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com