1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় তিন মাস অপেক্ষা শেষে সংঘর্ষ ও সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নতুন সরকার গঠিত হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, প্রায় এক মাস ধরে মতবিরোধের পর দেশটির মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত বিবৃতিতে হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমটি আরো জানায়, হাসান দিয়াবের নেতৃত্বে নতুন সরকারের অধীনে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে।

সোমবার টুইটে তিনি লেখেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে তার ‘ধসের চক্র’ থেকে বের করে আনতে পারে।

একদিন পর দিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে আখ্যা দেন তিনি।

প্রসঙ্গত লেবাননে বিক্ষোভ, সংঘর্ষ লেগেই রয়েছে। দেশটির রাজধানী বৈরুতে চলতি সপ্তাহে সংঘর্ষে ১৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টা করে এবং এটিএম বুথ, ব্যাংক, অফিস ও দোকান ভাঙচুর করে।

সরকার গঠনের পর পরিস্থিতি শান্ত করে আনাই হাসান দিয়াবের প্রধান চ্যালেঞ্জ বলে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com