1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নাসিমের অবস্থা ক্রিটিক্যাল, নতুন মেডিকেল বোর্ড গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন তার পর্যবেক্ষণে থাকা চিকিৎসকরা।

এরই মধ্যে তার চিকিৎসায় গঠন করা ১৩ সদেস্যর মেডিকেল বোর্ডের পরিবর্তে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে তার করোনা পরীক্ষার জন্য নতুন করে নমুনা নেয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া সোমবার রাত সোয়া ১১টার দিকে রাইজিংবিডিকে জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা ক্রিটিক্যালই আছে। তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও নতুন মেডিকেল বোর্ডে আছেন নিউরোলজিস্ট কাজী দ্বীন মোহাম্মদ, নিউরোলজিস্ট বদরুল আলম, নিউরোলজিস্ট অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র কুণ্ডু, নিউরো সার্জন রাজিউল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়।

গত শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য এবং প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর বৈঠক করে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com