1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বাংলাদেশ থেকে করোনার ওষুধ রেমডিসিভির কিনবে ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ভারতে মহারাষ্ট্র সরকার কোভিড-১৯ রোগের চিকিৎসায় রেমডিসিভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। আর এই ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করা হবে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।

করোনার পরীক্ষামূলক চিকিৎসায় রেমডিসিভির ওষুধের সফলতা রয়েছে। ওষুধটির একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্স। প্রতিষ্ঠানটির লাইসেন্সধারী একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ছাড়পত্র না পাওয়ায় এখনো দেশটিতে রেমডিসিভির উৎপাদন ও বিপণন করছে না।

ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্দরনগরী মুম্বাই। সংক্রমণের সংখ্যায় এরই মধ্যে উহানকে ছাড়িয়ে গিয়েছে শহরটি। কোভিড-১৯ রোগের চিকিৎসায় ভারতে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে রেমডিসিভির ওষুধ কেনার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।

গিলিয়াড সায়েন্স বাংলাদেশের কোনো ওষুধ কোম্পানিকে এখনো রেমডিসিভির উৎপাদনের লাইসেন্স দেয়নি। তবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশসংক্রান্ত বাণিজ্য নীতি অনুযায়ী, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই বৈধভাবে ওষুধটি উৎপাদন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে উৎপাদিত রেমডিসিভির মানের দিক থেকে কোনো অংশেই কম নয়।

দেশের দুটি ওষুধ কোম্পানি বর্তমানে রেমডিসিভির উৎপাদন করছে। এর মধ্যে কোন কোম্পানির কাছ থেকে ভারত করোনার ওষুধটি কিনবে তা এনডিটিভির খবরে বলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com