1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি করতে হবে ১০ এপ্রিলের মধ্যে, সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয় বাতিল মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

মহেশখালীতে গহীন বনে যৌথ অভিযান, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর গহীন বনে র‍্যাব, পুলিশ ও নৌ-বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অপহরণ, ডাকাতি ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

অভিযানে চারটি একনলা বন্দুক, ৩টি দেশীয় তৈরি এলজি, ৩টি ডামি এলজি, ৬রাউন্ড শটগানের কার্তুজ, ৭ পয়েন্ট ৬২ ব্লাঙ্ক এ্যামুনেশন ৩ রাউন্ড, এমজি লাইভ এ্যামুনেশন ৮ রাউন্ড, রাইফেলের এম্যুনেশন ১৩ রাউন্ড ও ৬০-৮০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

তিনি জানান, সম্প্রতি মহেশখালীর গহীন জঙ্গলে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক অস্ত্রধারী সন্ত্রাসীরা এ সকল অস্ত্রের উৎস মহেশখালীতে বলে জানায়। এখানকার দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা ভ্রাম্যমাণ কারখানায় দিন-রাত তৈরি হচ্ছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, যা ছড়িয়ে পড়ছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে। অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র কারবারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মহেশখালী নামের এই দ্বীপটি।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর দুর্গম গহীন পাহাড়ি এলাকায় র‍্যাব-১৫ অধিনায়কের নেতৃত্বে র‍্যাব, নৌ-বাহিনী ও পুলিশের মোট ২৫০ জন সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযান চালানো এলাকায় পুনরায় অস্ত্রধারীদের নিরাপদ আশ্রয় না হতে পারে সে ব্যাপারে র‍্যাব বদ্ধপরিকর এবং সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে নিয়মিত বিরতিতে এ ধরনের সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com