1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

পাসপোর্ট ছাড়াই বিমান ফ্লাই, জেদ্দায় পাইলট আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। গতকাল মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নেন। বিমান সূত্রে এ তথ্য মিলেছে।

বিমান সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় অন্য একটি ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্টটি ঢাকা থেকে জেদ্দায় পাঠানো হয়েছে। সেটি পাওয়ার পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করলে তিনি দেশে ফিরতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, ‘বিমানের একজন ক্যাপ্টেন ভুলে নিজের পাসপোর্টাটি বহন না করে তার মায়ের পাসপোর্টটি নিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে অবশ্য বিমানের জেদ্দা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা ওই পাইলটকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন।’

বিমান সূত্র জানায়, এর আগে দুই বছর আগে বিমানের এক পাইলট একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় অন্য ফ্লাইটে তিনি দেশে ফিরেছিলেন।

এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে বিমানের আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com