1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে ডাল-পেঁয়াজ-রসুন মিয়ানমারে পাঠাচ্ছে পাচারকারীরা

  • আপডেট টাইম :: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হচ্ছে ইয়াবা-মদসহ নানা ধরণের মাদক। এর বিনিময়ে মিয়ানমার যাচ্ছে ডাল, পেঁয়াজসহ নানা ধরণের পণ্য। বঙ্গোপসাগরের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য উদ্ধারের পর এমনটাই জানিয়েছে কোস্টগার্ড। এ সময় শুল্ক ছাড়াই খাদ্য পণ্য পাচারে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানে একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলদেশি পণ্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে- ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ। এসময় পাচারে জড়িত থাকায় ১০ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com