1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম আটদিন বন্ধ থাকবে। তবে ওই সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণের এরকম একটা চিঠি পেয়েছি, আমরাও চিঠি ইস্যু করে এই সময়ে স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা ব্যবসায়ীদের জানিয়েছি।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

তাছাড়া আট দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস)।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আটদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৮ দিন স্থলবন্দরের আমদানি- রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com