1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির নেতা মোজাম্মেল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com