1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যা তৈরি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

সার্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসেবে কাজ করবে। তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com