1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

বৃদ্ধের চুল-দাড়ি কেটে হেনস্তার ঘটনায় ছেলের মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।

ওই ঘটনায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের কয়েকজন দায়িত্বশীল এবং স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

ওসি বলেন, ‘ঘটনাটি প্রায় চার মাস আগের হলেও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়। এরপর ভুক্তভোগী পরিবার থানায় যোগাযোগ করলে মামলা নেওয়া হয়। তদন্ত শুরু হয়েছে।’

বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন আমি বাজারে গেলে কয়েকজন জোর করে ধরে আমার চুল-দাড়ি কেটে দেয়। আমি বাধা দিলেও রেহাই পাইনি। এখন পরিবারের কথায় থানায় অভিযোগ দিয়েছি।’

হালিম উদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। পরিবার ও স্থানীয়দের মতে, তিনি মানসিক রোগী নন। প্রায় ৩৭ বছর ধরে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) ভক্ত হিসেবে ফকিরি জীবনযাপন করছেন এবং ওই সময় থেকেই চুল-দাড়ি না কেটে জট বাধিয়ে রেখেছেন।

ঘটনার ভিডিওতে হালিম উদ্দিন অসহায়ের মতো বলতে শোনা যায়, “আল্লাহ, তুই দেহিস।” তার এ বাক্য সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, ‘হালিম উদ্দিন একজন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এভাবে হেনস্তা করা লজ্জাজনক। দোষীদের আইনের আওতায় আনতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com