1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ফের ১ অক্টোবর থেকে কেওক্রাডং ভ্রমণে উন্মুক্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ে চূড়ায় নির্মিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং আগামী ১ অক্টোবর থেকে ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রুমা, বান্দরবান পার্বত্য জেলার ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের স্মারক এবং বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে জানানো যাচ্ছে যে, বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র আগামী ০১ অক্টোবর ২০২৫ তারিখ হতে সকল পর্যটকের জন্য উন্মুক্ত করা হলো।

শর্তাবলী:

ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যে সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সে সকল পর্যটন কেন্দ্র ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট। পর্যটন তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

ঘ) পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

৪) পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সকল যানবাহন উল্লিখিত পর্যটন কেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে এবং পর্যটকবাহী সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

চ) অযাচিত যেকোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

উল্লেখ্য ২০২৩ সালের এপ্রিল মাসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ বা বম পার্টি) সদস্যরা রুমা-থানচি সড়কে ব্যাংক ডাকাতি করার পর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরবর্তীতে ধাপে ধাপে দেবতাখুম, তিন্দু ও বগালেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও কেওক্রাডংয়ে নিষেধাজ্ঞা বহাল ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com