1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় ৩ মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি : কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা করেছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাগুলোতে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলায় ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপরদিকে গুইমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় হত্যা ও পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন।

এদিকে ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের ছয়দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা নিশ্চিত করেছেন।

পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে সকাল থেকে বাজারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে আসা-যাওয়া করছে। খাগড়াছড়ির বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। তবে জেলাজুড়ে এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com