1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী ‘নেশার টাকার জন্য’ ভাগনের বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন থামছে না সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

গাজীপুর : গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছেন। এছাড়া, নওগাঁ মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জনে গিয়ে আরও এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুরে নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট ডিঙ্গি নৌকাটি। এ সময় ওই নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাঁতারে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু। নৌকা ডুবির পরপর স্থানীয়রা শিশু দুই জন উদ্ধার করতে তুরাগ নদী নামে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, নওগাঁ মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জনে আসে ৫০টির বেশি নৌকা। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে এক শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু থেকে উদ্ধারে কাজ করছে। তবে মহাদেবপুর ফায়ার স্টেশনে কোন ডুবুরি দল না থাকায় খবর দেয়া হয়েছে রাজশাহী স্টেশনে। সেখান থেকে আসছে উদ্ধারকারী দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com