1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঢাকা : রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল হুসাইন এবং সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ। প্রোগ্রাম সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ যশোরী। এ ছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের অপতৎপরতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা পার্বত্য অঞ্চলে দেশবিরোধী শক্তির কর্মকাণ্ডকে জাতির জন্য অশনি সংকেত আখ্যায়িত করে দ্রুত এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম দমন করার আহ্বান জানান।

নেতারা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তারা বলেন, এটি মুসলমানদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অথচ ইসলাম শিক্ষা বই থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য এখনো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

ফিলিস্তিনগামী ফ্লোটিলায় দখলদার ইসরাইলের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও বলেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নগ্ন লঙ্ঘন। মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের প্রতি তারা আরও সাহায্যের হাত সম্প্রসারিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com