1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ, সহকারী পুলিশ সুপারের ওপর হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নরসিংদী : নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী পৌর সভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেয়। এর আগেও আমাদের দুইজন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল। আজকেও আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিল। এখন আমরা বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয়- তাহলে আমাদেরকে সরকারকে দেয়া ২৫ লাখ টাকা ফিরিয়ে দেয়া হোক। সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এরই মধ্যে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কার কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com