1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ভালকুা, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। রোববার (০৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। এর আগে উপজেলার জামিরদিয়া আইডিয়া মোড়ে সমাবেশে জড়ো হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিকপক্ষের কোনো সিদ্ধান্ত বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় রোববার সকালে প্রায় ৮শ থেকে ১ হাজার শ্রমিক জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন কারখানার শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফদের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। এ ছাড়া চাকরি ছেড়ে ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রধান কারণ মালিকানা দ্বন্দ্ব। শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সাথে বসে আলোচনা করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com