1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লা : কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। নিহতদের মধ্যে দুই নারী জাকিয়া ও মমতাজ আপন দুই বোন এবং অপর এক ব্যক্তি রাশেদ মিয়া।

জানা যায়, রোববার বিকাল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়ার পারাপারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে। রাশেদের বাড়ি খোদেদাউদপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, হোমনা উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাবার সময় যাত্রীরা ঘাটে অপেক্ষারত অবস্থায় বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই নারী মারা যায়। অপর এক পুরুষকে গুরুতর আহত অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

হোমনা থানার উপপরিদর্শক জীবন বিশ্বাস জানান, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com