1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, বাসে আগুন

  • আপডেট টাইম :: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে মৌমিতা বাসের ধাক্কায় মোজাম্মেল হক নামের এক ব্যক্তি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার জেরে সড়ক অবরোধ করে বাস ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডের জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং থানার বসতগাঁও এলাকার অটোরিকশাচালক আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাটের নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু (৪০)।

আটক বাসচালকের নাম রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখ (২৫)।

জানা গেছে, বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে বাসচালক ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বাসচালক ও তার সহযোগীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামের একজন নিহত হয়েছেন। আহত আরও দুজন চিকিৎসাধীন আছেন। মারধরে আহত বাসের চালক ও হেলপারকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাস সড়কে অপেক্ষমাণ দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে। এতে মোজাম্মেল হক নামে একজন নিহত, আনিসুর রহমান ও রানা বাবু নামে দুজন অটোরিকশাচালক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। আহত চারজন জেলা শহরের খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com