1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৩২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ছাড়াও ২ রাউন্ড কার্তুজ, ২টি তরবারি, একটি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও একটি ছুরি জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com