1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাবেক নৌপ্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সরওয়ার জাহান নিজাম স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী সদর দপ্তর মসজিদে আগামীকাল শনিবার বাদ যোহর সরওয়ার জাহান নিজামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সামরিক মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী নিজাম ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com