1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

রোববার (১২ অক্টোবর) ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গত গত শুক্রবার রাত ৮টার দিকে এনসিপির নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা জেলার ইউনাইটেড গাড়ির কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করেন। জেলা প্রশাসক ও পুলিশ গিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। ওই সময় জুলাইযোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা এক শ্রমিককে পুলিশ আটক করে। এরপরও চার দফা দাবিতে অবস্থান অব্যাহত রাখেন এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা।

এর পরদিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড বাস কাউন্টারের সামনে ছাদর পেতে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের পেছনে ব্যানারে ছিল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহিদ রিদোয়ান হোসেন সাগরের ছবি। ব্যানারে লেখা ছিল, শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অনতিবিলম্বে গ্রেপ্তার দাবিতে অবস্থান ধর্মঘট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com