1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

চমেক হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক ছয়তলা ভবনের ওপর কাজ করছিলেন। হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হলে তারা আহত হন। আহতদের কারও কারও হাতে-পায়ে রগ কেটে গেছে। দুর্ঘটনায় কোনো রোগী বা হাসপাতালের অন্য কেউ আহত হননি। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com