1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, ৯ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস এর ২৫ লাখ টাকা তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটির তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলটির সরদার বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com