1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

কম মুনাফায় ওষুধ বিক্রি করায় ফার্মেসি বন্ধ ও জরিমানা করলো সমিতি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে সততা ড্রাগ হাউস’কে এক হাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। সোমবার (২০ অক্টোবর) শহরের আড়াইআনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যজিস্ট্রেসি পাওয়ার আছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

সূত্র জানায়, প্রতিদিনের মত সোমবার সততা ড্রাগ হাউসে ওষুধ বিক্রি চলছিল। এসময় একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করলে বিষয়টি সমিতির কানে যায়। পরে কেমিস্ট্র অ্যান্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে এক হাজার টাকা জরিমানা করে এবং ৬ ঘন্টার জন্য দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না!

সততা ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন, একজন ব্যবসায়ী ক্রেতা ওষুধ নিতে আসলে সমিতির বেধে দেওয়া দাম থেকে একটু বেশি ছাড় দিয়ে আমি বিক্রি করি। যার কারণে সমিতির পক্ষ থেকে আমার দোকান বন্ধ রাখা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আমি নিজেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির একজন সদস্য।

জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা মোহাম্মদ যোবায়ের বলেন, এ বিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।

শেরপুরের ওষুধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম জানান, কম মুনাফায় বা বেশি মুনাফায় ওষুধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এ জন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এবিষয়ে যাচাইক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com