1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বীরগঞ্জে বিআরটিসির বাসচাপায় নিহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৫ আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৬ জুন) দুপুর ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলা মুড়িয়ালা গ্রামের আবুল হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০), আতিয়ার রহমানের স্ত্রী নার্গিস বেগম (৩০), ভাবকী গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাঈম (১২), দেবীপুর গ্রামের সোহান আলীর মেয়ে লানিয়া (৮) ও অজ্ঞাত ভ্যানচালক (২৮)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুপুরে ২৫ মাইল বাজারে যাত্রীবাহী  ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে পঞ্চগড়গামী একটি বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান। এছাড়াও ভ্যানের অপর ২ জন আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার সময় বিআরটিসি বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com