1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রিজার্ভ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার। এ রিজার্ভ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জুলাই) একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটা যুগান্তকারী প্রস্তাব এসেছে প্রধামন্ত্রীর কাছ থেকে। আমরা এটাকে সমর্থন করি। এটা আমরা ভাবছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে। জনগণের অর্থ, জনগণের সঞ্চয় তাদের কল্যাণে ব্যয় হবে। এজন্য যে নিয়ম- কানুন ও নীতিমালা প্রয়োজন, সেগুলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) এবং অর্থ মন্ত্রণালয় দেখবে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অবশ‌্যই সহায়তা করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক জনগণের পক্ষে অর্থ সংরক্ষণ করে। ওখান থেকে ঋণ নিতে পারি। বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে, কীভাবে এটা করা যায়। সাধারণত তিন মাসের আমদানি ব্যয় হাতে রাখা সেফ। সেটা যেকোনো অর্থনীতিতে। তিন মাসের আমাদানি ব‌্যয় হাতে থাকলে স্বস্তিদায়ক হবে। এখন যে রিজার্ভ আমাদের আছে, সেটা তিন মাস নয়, এক বছরের আমদানি ব‌্যয়ের সমপরিমাণ। সুতরাং আমদানির জন‌্য যুক্তিসঙ্গত সংরক্ষণ রেখে বাকি টাকাতে আমাদের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে পারি। নিজেদের অর্থ নিজেরা ব্যবহার করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com