1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

পাপুল বিদেশি হলে তার পদ খালি করে দিতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদ ইসলাম পাপুলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সে কুয়েতের নাগরিক কি না, সে বিষয়ে কুয়েতের সাথে আমরা কথা বলছি। যদি এটা (কুয়েতের নাগরিক) হয়, তার পদ খালি করে দিতে হবে। সবকিছু আইন অনুযায়ী চলবে।’

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস‌্য হারুনুর রশীদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে সাতদিন বিরতির পর সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী বললেন, ‘পাপুল কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে আমাদের নমিনেশন চেয়েছিল, কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি। সে স্বতন্ত্র নির্বাচন করেছে। আসনটি জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির যে ব‌্যক্তি নমিনেশন পেয়েছিল, সে নির্বাচন করেনি। এর ফলে ওই লোকটি জিতে আসে। এরপর তার স্ত্রীও যেভাবেই হোক সংসদে আসে। এখানে আমাদের করার কিছু নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com