1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ ‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

ঢলের তোড়ে মানুষসহ ভেসে গেল স্টিলের ব্রিজ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুলাই, ২০২৬

শেরপুর : পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শিশুসহ চারজন যাতায়াতকারী নিয়ে চোখের সামনে ভেসে গেছে প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি স্টিলের ব্রিজ।

সোমবার (২০ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিজটি ওই এলাকায় চেল্লাখালী নদীর ওপর আভ্যন্তরীণ যোগাযোগের জন্য তৎকালীন সয়ংসদ সদস্যের বিশেষ বরাদ্দের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল।

জানা গেছে, ভারতের মেঘালয়ে ভারি বর্ষণের ফলে মেঘালয়লের পাহাড় থেকে বয়ে আসা পাহাড়ি নদী চেল্লাখালীতে তীব্র স্রোতে সোমবার সকাল থেকে পাহাড়ি ঢল নামে। বিপদসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ঢলের পানি বিভিন্ন এলাকা দিয়ে বাঁধ উপচে, কোথাও বা বাঁধ ভেঙে আশপাশ এলাকা প্লাবিত হয়। দুপুরের দিকে চেল্লাখালী নদীতে থাকা ঢলের তীব্র স্রোত ব্রিজের তলদেশ ছুঁয়ে যায়। একপর্যায়ে পানির তোড়ে অনেকের চোখের সামনে ব্রিজটি মাঝখান থেকে বিকট শব্দে বেঁকে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় ব্রিজের ওপর দিয়ে শিশুসহ চার ব্যক্তি যাতায়াত করছিল। ব্রিজটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাওয়ার সময় ব্রিজে থাকা শিশুসহ অন্যরা পানিতে ভাসতে ভাসতে সাঁতরে তীরে ওঠে। বিষয়টি নদীর তীরে থাকা একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগেও গত কয়েক বছর আগে একই স্থানে নির্মিত আরও একটি স্টিলের ব্রিজ ঢলের পানির তোড়ে বিধ্বস্ত হয়ে ভেসে যায়। পরে ২০২০ সালের দিকে পুনরায় নির্মিত ব্রিজটি এলাকায় মায়ের ব্রিজ নামে পরিচিত। বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া গ্রামে নদীর পশ্চিম তীরে বসবাসকারী জনসাধারণের জন্য ব্রিজটি একমাত্র মাধ্যম হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কৃষকসহ সবধরণের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে লোক পাঠানো হয়েছিল। ঢলের পানি কমলে তা পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com