1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা, ৯ লাখ টাকায় আপস পরিবারের কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: পলাতক হাসিনার নির্দেশে দেশে সন্ত্রাসী কার্যক্রম চলছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশির ভাগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিছু নেতা দেশে থেকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। তাদেরকেও ধরে ভারত পাঠাতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,‌ ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, মায়ের বুকে খালী করেছেন। তাই আসেন, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের রথখোলা এলাকা থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ -১ আসনের এমপি মোঃ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ -২ আসনের এমপি এডভোকেট মোঃ জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল, জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়াবাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে রথখোলা মাঠে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com