1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা দুই বাসে আগুন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক স্থানে পার্কিং করে রাখা পোশাক শ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি পোশাক শ্রমিকবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সোমবার ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গেন্ডা এলাকায় একটি শ্রমিকবাহী বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পৃথক দুটি স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com