1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের খেলোয়াড় হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত এক শিক্ষার্থী। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) এ তথ্য জানান।

মামলায় অভিযোগ করা হয়, নুরুল হক নুর গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বাদীকে অশালীন বলে মন্তব‌্য করেন। যা বাদীর জন্য অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।

এর আগে গত ২০ সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ অভিযোগে ওইদিন লালবাগ থানায় মামলা করেন তিনি।

এদিকে, গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন মামলার বাদী এই ছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com