1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

সাংবাদিক কাজলের জামিন কেন নয়, আইওকে তলব

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

ঢাকা: ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলায় জামিন কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) হাইকোর্টে তলব করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর মামলার যাবতীয় নথিসহ তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে।

আদালতে এদিন সাংবাদিক কাজলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

kajol-03

আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার আইওকে আগামী ১২ নভেম্বর যাবতীয় নথিসহ হাজির হতে বলা হয়েছে।

এরপর ১০ ও ১১ মার্চ রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়। ১১ মার্চ মামলাটি করেন যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন আরা ওরফে বেলী।

kajol-03

গত ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে— এমন অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের সীমান্ত এলাকা সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। পরদিন (৩ মে) অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই থেকে সাংবাদিক কাজল কারাগারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com