1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

রায়হান হত্যা: ৩ পুলিশ সদস্যের জবানবন্দি

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ সদস্য। এই তিনজনই ওই ফাঁড়ির কনস্টেবল। তারা হলেন, শামীম, সাইদুর ও দেলোয়ার।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় তাদের তিনজনের জবানবন্দি রেকর্ড করা হয়। তারা আদালতে ওই রাতের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এই তিনজন ওই ঘটনায় সাময়িক বরখাস্ত বা প্রত্যাহার হওয়া সাতজনের মধ্যে কেউ নন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম ওই রাতের ঘটনার সাক্ষী হিসেবে বক্তব্য রেকর্ড করতেই তাদের আদালতে তোলেন।

গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। পরে দেশব্যাপি সমলোচনার মধ্যে ওই ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন, ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা হয়েছে, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। তাদের মধ্যে এসআই আকবর পলাতক রয়েছেন। বাকিরা পুলিশের হেফাজতে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com