1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

টাঙ্গাইল: দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড়া দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে পুলিশের কার্যক্রম প্রশসংনীয়। করোনা আক্রান্ত বা মৃতদের স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ সেই লাশ উদ্ধার করে দাফন করেছে।

তিনি বলেন, সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। পুলিশে দুটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com