1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

মিয়ানমারে স্থল মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু-আমতলী সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতের প্রথম প্রহর ২টায় ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

নিহত মোহাম্মদ জাবের (১৩) কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

ওসি আলমগীর হোসেন জানান, কিছুদিন আগে উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে শনিবার রাতের প্রথম প্রহর ২টায় ওই সীমান্ত দিয়ে ফিরে আসছিলেন তারা। এসময় বাংলাদেশের রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ জাবের নামের ওই রোহিঙ্গা নিহত হন। শনিবার সকাল ৯টার দিকে কয়েকজন কাঁধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাসি চালায়। এসময় এতে একটি ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে। শনিবার এই স্থলমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com