1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

সেন্টমার্টিন থেকে ৫ ট্রলারে ফিরেছেন ২ শতাধিক পর্যটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

কক্সবাজার: আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে দুই শতাধিক পর্যটক ট্রলারযোগে টেকনাফে ফিরে এসেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাঁচটি ট্রলারযোগে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছান।

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকায় গত তিন দিন ধরে আটকা পড়েন সাড়ে চার শতাধিক পর্যটক।

টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকার বাসিন্দা জসিম মাহমুদ বলেন, রোরবার দুপুর ১২টার দিকে সেন্টমার্টিন থেকে পর্যটকবাহী পাঁচটি ট্রলার ঘাটে ভেড়ে। প্রতিটি ট্রলারে ৬৫ থেকে ৭০ জন পর্যটক ছিলেন। ঘাটে নামার পর তারা সিএনজি অটোরিকশাযোগে টেকনাফ বাস স্টেশনের দিকে রওনা দেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ মোবাইল ফোনে বলেন, এখন আবহাওয়া পরিস্থিতি ভালো; সতর্ক সংকেতও নেই। সকাল ৯টার দিকে পাঁচটি ট্রলারে দুই শতাধিক পর্যটক টেকনাফ রওনা হয়। পরে দুপুরে তারা নিরাপদে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। আর যেসব পর্যটক সেন্টমার্টিনে রয়েছেন, তারাও জাহাজে করে বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-টেকনাফ নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com