1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

নিষিদ্ধ সময়ে বেপরোয়া মুন্সীগঞ্জের মা ইলিশ শিকারিরা

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

মুন্সীগঞ্জ: নিষিদ্ধ সময়ে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদী জুড়ে বেপরোয়া হয়ে উঠেছেন ইলিশ শিকারিরা। জেলার সদর ও লৌহজং উপজেলায় চলছে ইলিশ শিকারের মহোৎসব। প্রশাসনের কোনো বাধাই মানছেন না জেলেরা।

সরকার মা ইলিশ প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করা সত্ত্বেও গত ৩ দিন টানা বৃষ্টির কারণে নৌ-পুলিশের ঢিলেঢালা অভিযানে পড়ে ব্যাপক ভাটা। আর এই সুযোগ কাজে লাগিয়ে জেলেরা অনেকটা নির্বিঘ্নে মা ইলিশ শিকার করছেন।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এপর্যন্ত মাওয়া নৌ-পুলিশের অভিযানে ১২০ জনকে আটক, ৫ মণ ইলিশ জব্দ ও ৮০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ১০টিরও বেশি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, অসাধু মাছ ব্যবসায়ীরা নদীতে মাছ শিকার করে পাড়ে এসে কেজি প্রতি ২ থেকে ৩শ টাকা বিক্রি করে আবার মাছ শিকারে চলে যান। আর ক্রেতা কেউ বস্তায়, কেউ পলিথিন ব্যাগে, কেউ পাতিলে করে নানান কৌশলে গ্রামের ভেতর দিয়ে নিয়ে আসেন শহরে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মুন্সীগঞ্জ মোল্লারচর এলাকায় মা ইলিশ বিক্রিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এলাকাটিতে বসবাসরত বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার জাজিরা বকচর নামক এলাকা থেকে নৌকায় করে প্রতিদিন ইলিশ ক্রয় করে মোল্লারচর এলাকায় এসে বিক্রি করেন। প্রতি কেজি ইলিশের মূল্য ৫শ টাকা। হাতের নাগালে বড় বড় ইলিশ কম মূল্য পাওয়াতে প্রতিদিন সকালে ভিড় জমে যায় এলাকাটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com