1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

মোবাইল চুরি, চিরকুট লিখে ক্ষমা প্রার্থনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ঢাকা: ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাতের কোনও এক সময়ে ওই বাজারের মিজান এন্টারপ্রাইজ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে একটি চিরকুট পান দোকান মালিক।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা- ‘তোমার দোকানের কোনও ক্ষতি না করে একটি ‘ভিভো’ মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাব। ক্ষমা করবেন’। এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দোকানের মালিক মিজান জানান, বুধবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান।

পরে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের উপরের সিলিং ও টিন কাটা। তিনি ধারণা করেন- হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর একটি চিরকুট পড়ে রয়েছে। সঙ্গে ৩০০ টাকাও। চিরকুট পড়ার পর অনেকটাই হতবাক হয়ে যান তিনি। তবে আসল মোবাইল নয়, চোর একটি ভিভো ওয়াই-৩০ মডেলের ডেমো সেট নিয়ে গেছে বলেও জানান মিজান।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। চোরের হয়তো একটি এনড্রয়েট মোবাইল প্রয়োজন ছিল, তাই চুরি করতে এসেছিল। আবার কেউ কেউ বলছেন- চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন, তাই প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য এমন কাজ করেছেন। চোর হলেও নিতান্তই সে সৎ!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com