1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পদ্মা সেতুতে আর মাত্র ছয়টি স্প্যান বসানো বাকি

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মুন্সিগঞ্জ: পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৫তম ‘টু-বি’ স্প্যান।  এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ২৫০মিটার (সোয়া পাঁচ কিলোমিটার)। এখন পুরো সেতুতে মাত্র ছয়টি স্প্যান বসানো বাকি থাকল। ৩৪তম স্প্যান বসানোর সত দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি।

আজ শনিবার দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

এর আগে সকাল ৯টা ২৫মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওয়ানা দেয়। প্রায় ৩২মিনিট পর কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি।

নাব্যতা সংকটের কারণে শুক্রবার (৩০ অক্টোবর) স্প্যানটি বসানো সম্ভব হয়নি। ভাসমান ক্রেনটির অবস্থান করার জন্য পর্যাপ্ত গভীরতা ছিলো না নির্ধারিত পিলারের কাছে। তাই শুক্রবার ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com