1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ রেলপথ সংলগ্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের পাশে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার ছেলে সানি ও মেয়ে স্কুল ছাত্রী সুপ্তিকে নিয়ে বেড়াতে এসে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে।

তিনি আরও বলেন, এসময় মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং মেয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। তারা দু’দিন আগে গ্রামের বাড়ি থেকে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com