1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

আজ পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর আজ রোববার (০১ নভেম্বর) থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে পর্যটকদের জন্য। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে হবে পর্যটকদের।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শর্তসমূহ মেনে পর্যটকরা আসা শুরু করলে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com