1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ধর্ষণ মামলার সাক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আসামিকে খালাস

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

বরগুনা: বরগুনায় ধর্ষণ মামলার সাক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আসামিদের খালাস দিয়েছে আদালত।

রবিবার (১লা নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো হাফিজুর রহমান এ রায় দেন। রায়ের দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর প্রতিবেশী মোহাম্মদ এমাদুল হক যিনি মামলার ৪ নম্বর সাক্ষী ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকি গ্রামের সাবেক ইউপি সদস্য ছিলেন। আর খালাস প্রাপ্তরা হলো, মোহসিন ও মোয়াজ্জেম।

২০১৫ সালে দশম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মহসিন ও মোয়াজ্জেমের নামে বাদীকে মামলা করতে বাধ্য করে এমাদুল হক। প্রথম চার্জশিটে মহসিন ও মোয়াজ্জেমকে আসামি করে রিপোর্ট আদালতে দিলে তা প্রত্যাখানের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্তে তাদের খালাস দিয়ে এমাদুলকে আসামি করা হয়। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিথ্যা মামলা করতে বাধ্য করে আসামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com