1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বাহুবলে কলেজ ছাত্রকে নির্যাতনের পর গাছে বেঁধে উল্লাস

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফয়সল আহমেদ নামে এক কলেজছাত্রকে দুই ঘণ্টাব্যাপী মারপিটের পর গাছে বেঁধে রাখা হয়েছে। বাঁধা অবস্থায় তাকে মাটিতে ফেলে টানা-হেঁচড়া এবং উল্লাস করতে থাকে দলবেঁধে নির্যাতনকারীরা।

রবিবার (১ অক্টোবর) আহত ফয়সলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার হাঁসারগাঁও গ্রামের আছান উল্লার ছেলে ও সরকারি বৃন্দাবন কলেজে গণিত বিভাগে অনার্সের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দশটায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে আব্দুল হাই ও তার লোকজন ফয়সলকে আটকে রেখে দুই ঘণ্টা মারপিট করেন। পরে তার হাত ও পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের পর পরিবারের নিকট তুলে দেয়। পরদিন রবিবার ফয়সলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নির্যাতনকারীরা জানিয়েছেন শনিবার রাত দশটায় আব্দুল হাইয়ের বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন ফয়সল। তারপর চোর ভেবে তাকে মারপিট করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে ফয়সল ও আব্দুল হাইয়ের মেয়ে লিজা আক্তার একই কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। লিজার সাথে দেখা করতে আসায় তাকে নির্যাতন করা হয়েছে। এর আগেও একবার সে লিজাদের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিল। ওসি আরও জানান, দ্রুত থানায় অভিযোগ দেয়ার জন্য নির্যাতনের শিকার ছেলের পরিবারকে বলা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ফয়সলকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তার হাত-পা বেঁধে মাটিতে ফেলে টানা-হেঁচড়া করা হচ্ছে। একপর্যায়ে গাছের সাথেও বেঁধে রাখা হয়। ফয়সল অর্তনাদ করতে থাকে, কিন্তু দলবেঁধে নির্যাতনকারীরা তখন উল্লাস করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com