1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রায়হান হত্যা: নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

সিলেট: সিলেটের রায়হান হত্যাকাণ্ডের মামলায় নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই’র ইনস্পেকটর আওলাদ হোসেনকে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।

এর আগে, গতকাল মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলামসহ পিবিআই সিলেটের ৮ সদস্য করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের ইঙ্গিত দেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। এদিকে, ৫৪ ধারায় আটককৃত সাইদুর শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। পিবিআই জানায়, সাইদুর শেখ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। অন্যদিকে, এই মামলায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির দুইজন কনস্টেবলকে দু’দফা রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর, ৫ দিনের রিমান্ডে থাকা এএসআই আশেক ই এলাহী অসুস্থ হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মানসিক ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত এই মামলায় বন্দর বাজার ফাঁড়ির তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। তবে, মূল সন্দেহভাজন এসআই আকবরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রবিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। পরে ওই ফাঁড়ি ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com