1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রোহিঙ্গাদের সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ঢাকা: রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) ‘অবৈধভাবে বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তি ও জাতীয় পরিচয় নিবন্ধন রোধ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং এনআইডি প্রস্তুত থেকে তৈরি পর্যন্ত প্রতিটি ধাপ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

সভায় জানানো হয়, রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি বিশেষ অঞ্চলে নতুন আবেদনের ক্ষেত্রে পিতা-মাতার এনআইডি/জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই, বিশেষ ফরম পূরণ, নিবন্ধনযোগ্য নাগরিকের তালিকা তৈরির পর রেজিস্ট্রেশন ও ডাটা আপলোড কার্যক্রম শেষে ভোটার তালিকা তৈরি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com