1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেললাইনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোররাত সাড়ে চারটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি ইঞ্জিনে আটকে বাসটিকে আধা কিলোমিটার সামনে নিয়ে যায়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com