1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নতুন ভিসার আবেদন নেওয়া শুরু করছে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। আজ শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‌‘এফ (একাডেমিক ও ল্যাঙ্গুয়েজ), এম (ভোকেশনাল) ও জে (এক্সচেঞ্জ ভিজিটরস) ক্যাটাগরিতে ভিসার জন্য প্রথমবারের মতো যারা আবেদন করছেন, আগামী ১৫ নভেম্বর রবিবার থেকে সীমিত আকারে সেসব আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে। কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার জন্য ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি মনে রেখে আবেদনকারীদের ভিসার আবেদন ও ভ্রমণ পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’

আরও জানানো হয়, আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে  লগ ইন করে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে এবং ভিসা ফি দেওয়ার পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

জমা দেওয়া আবেদন ফি (এমআরভি) নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের জন্য সময় নেওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com